নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২১
৪ নয়, করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে ৮ সপ্তাহ পর
করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম
দেশব্যাপী চলছে করোনার ভ্যাকসিনেশন কার্যক্রম। এরই মধ্যে ৯ লাখের বেশি মানুষ নিয়েছেন করোনা প্রতিরোধী টিকা। এদের প্রত্যেককে প্রথম ডোজের এক মাস বা ৪ সপ্তাহ পর টিকা নেয়ার তারিখ দেয়া হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। যারাই টিকা নিয়েছেন বা নিবেন তারা সকলেই ৫৬ দিন বা আট সপ্তাহ পর পাবেন দ্বিতীয় ডোজ।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম।
ডিজি বলেন, যারা করোনার টিকা নিয়েছে তাদের চার সপ্তাহ বা এক মাস পর দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ দেয়া হয়েছে। কিন্তু এই তারিখ পরিবর্তন করে ৫৬ দিন বা ৮ সপ্তাহ পর করোনার টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। আর এসএমএস-এর মাধ্যমে দ্বিতীয় ডোজ নেয়ার তারিখ জানানো হবে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে থেকে ২০ লাখ ডোজ দেশে আসে। পরবর্তীতে ২৫ জানুয়ারি দেশে আসে কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান। গত ৭ ফেব্রুয়ারি দেশে একযোগে শুরু হয়েছে করোনার টিকাদান কর্মসূচি।
আরও পড়ুন: ২২ ফেব্রুয়ারি আসছে করোনা টিকার দ্বিতীয় চালান
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























