নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৫৭, ২৩ ফেব্রুয়ারি ২০২১
৭ এপ্রিল থেকে শুরু করোনা টিকার দ্বিতীয় ডোজের প্রয়োগ
ফাইল ছবি
আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে করোনার টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
এর আগে গত ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। সেই থেকে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ২৩ লাখ ৮০ হাজার মানুষ। এছাড়া টিকা নিতে নিবন্ধন করেছেন ৩৬ লাখ মানুষ।
বিদেশগামীদের ব্যাপারে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টিকার দুটি ডোজ নেয়ার পরও বিদেশে গমনকারী যাত্রীদের করোনা নেগেটিভের সনদ প্রয়োজন হবে।
তিনি আরো বলেন, দেশব্যাপী ভ্যাকসিন প্রদানের জন্য আমরা বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। শিগগিরই শিক্ষকদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিন দেয়া হবে।
এদিকে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে দেশে এসেছে সেরামের আরও ২০ লাখ ডোজ টিকা। এর আগে গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার হিসেবে থেকে ২০ লাখ ডোজ দেশে আসে। পরবর্তীতে ২৫ জানুয়ারি দেশে আসে কেনা টিকার ৫০ লাখ ডোজের প্রথম চালান।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন: ২০ লাখ ডোজ করোনার টিকা নিয়ে ঢাকায় অবতরণ করলো ফ্লাইট
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























