আপডেট: ১০:২৩, ১ সেপ্টেম্বর ২০১৯
নিজ দলের নেতা কর্মীরাই ছিঁড়লেন বিএনপি নেতার পাঞ্জাবি
ঢাকা: এবার ছাত্রলীগ কিংবা আওয়ামী লীগ নিজ দলের নেতা কর্মীদের দ্বারা হেনস্থার শিকার হলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপির ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যোগ দিয়েছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি। সেখানেই তিনি লাঞ্ছনার শিকার হন। তার শরীর থেকে পাঞ্জাবি ছিঁড়ে ফেলেন বিক্ষুব্ধ কর্মীরা।
অভিযোগ রয়েছে, কমিটি বাণিজ্য এবং আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে কাউন্সিলর মনোনয়ন বাণিজ্যসহ নানা বিষয় নিয়ে নগরের এই ইউনিটের নেতাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। যার বিস্ফোরণ ঘটল প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে।
আঞ্জু যখন লাঞ্ছিত হন তখন সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান ও যুগ্ম সম্পাদক এ জি এম শামসুল ইসলামকেও ধাওয়া করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দৌড়ে পালান তারা।
আইনিউজ/এইচএ
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

























