ঢাকা, বুধবার   ১০ জুন ২০২৬,   জ্যৈষ্ঠ ২৬ ১৪৩৩

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯, ২১ মার্চ ২০২৬

জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ঈদের জামাত অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টায় এ জামাতে অংশ নেন সর্বস্তরের মুসল্লিরা।

ঈদের এই প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

জামাতে আরও অংশ নেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঈদের জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা প্রদান করা হয় এবং পরবর্তীতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং বিশ্বব্যাপী অশান্তি ও ফিতনা-ফ্যাসাদ থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহে এই প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

ইএন/এসএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়