ঢাকা, সোমবার   ২৭ এপ্রিল ২০২৬,   বৈশাখ ১৪ ১৪৩৩

প্রকাশিত: ১১:১১, ২ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১১:১১, ২ সেপ্টেম্বর ২০১৯

জিডিপিতে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে প্রথম

ঢাকা : জিডিপি‘তে বাংলাদেশের প্রবৃদ্ধি বিশ্বে প্রথম। গত দশ বছরে জিডিপিতে কারেন্ট প্রাইস মেথডে (চলতি বাজার মূল্য) বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ সালের এ পর্যন্ত দশ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে।

গত ২৯ আগস্ট ২০১৯ এ `'দ্য স্পেক্টেটর ইনডেক্স' কর্তৃক প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তেতে এ বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ। অন্যান্য দেশের মধ্যে চীনের ১৭৭, ভারতের ১১৭, ইন্দোনেশিয়ার ৯০, মালয়েশিয়ার ৭৮, অস্ট্রেলিয়ার ৪১ এবং ব্রাজিলের ১৭ ভাগ। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বিষয়টি মন্ত্রিসভাকে অবহিত করেন বলে জানান সচিব।

নিজস্ব প্রতিবেদক/ এইচকে/ইএন

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়