প্রকাশিত: ১৩:২৩, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:৫৮, ৬ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১৩:৫৮, ৬ সেপ্টেম্বর ২০১৯
ইবিতে নীলসের নতুন কমিটি ঘোষণা
ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া শাখায় নতুন কমিটি ঘোষণা করেছে দ্যা নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল স্টুডেন্টস (নীলস) ন্যাশনাল বোর্ড বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) নীলস ন্যাশনাল বোর্ড বাংলাদেশ আগামী এক বছরের জন্যে ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেছে।
কমিটিতে প্রতিষ্টাকালীন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে মাসুদুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক তৌফক আাহমেদ এবং কোষাদক্ষ সাখাওয়াত হোসেন। সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে সাতজন বিভিন্ন পদে (মার্কেটিং) হুমাইরা আফিয়া হেনা, (কম্পিটিশন) মোত্তাকিন হোসাইন, (এ্যাডভোকেসি) তারেক মনোয়ার, (বিজনেস ডেপলমেন্ট) খন্দকার রিদওয়ান তূর্য, (ইভেন্টস) আব্দুল্লাহ আল সাবা, (ট্রেইনিশিপ এ্যান্ড স্টুডেন্টস এ্যাক্সচেনজ) মশিউর রহমান, (পাবলিকেশন) মো: ইশতিয়াক আহমেদ এবং নির্বাহী সদস্য পাঁচজন।মায়মুনা রহমান, হাবিবুর রহমান, আবু হুরাইরা, ইসরাইল হোসেন এবং নাছির উদ্দিন আবির।
উপদেষ্টা পরিষদে রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.সেলিম তোহা, আাইন অনুষদের ডিন প্রফেসর ড. রেবা মন্ডল, আাইন বিভাগের চেয়ারম্যান নরুন্নাহার ও আাল ফিকহ এ্যান্ড লিগ্যাল স্টাডিস বিভাগের চেয়ারম্যান আনওয়ারুল ওহাব এবং বিশিষ্ট আাইনজীবি মুনজুরুল হক ( বাংলাদেশ সুপ্রিম কোর্ট)।
নীলসের সকল অফিসিয়াল কার্য়ক্রম পরিচালিত হয় কেম্পহাউজ, লন্ডন, ইউনাইটেড কিংডম থেকে। সংগঠনটি ২০১৪ সালের ১৬ই মার্চ বিশ্বের ছয়টি মহাদেশে, ২৮টি দেশে কাজ শুরু করে। এর প্রধান কাজ হচ্ছে বিশ্বের উন্নত দেশগুলোর আইন ব্যাবস্থার সাথে সম্পর্ক সৃষ্টি করা। এ সংগঠনটি তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে, লোকাল ইউনিভার্সিটি বেইজড্, ন্যশনাল ক্যান্ট্রি বেইজড্ ও ইইন্টারন্যাশনাল। বাংলাদেশে বর্তমানে সরকারি বেসরকারি ৪৮ টি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম রয়েছে।
রাকিব হোসেন/আরডি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়
























