আপডেট: ০৫:০৯, ৭ সেপ্টেম্বর ২০১৯
জম্মু-কাশ্মিরে জঙ্গিদের এলোপাতাড়ি গুলি, শিশুসহ আহত ৪
জম্মু-কাশ্মীরের সোপোর এলাকায় জঙ্গিদের এলোপাতাড়ি গুলিতে শিশুসহ চার জন আহত হয়েছেন। এ ঘটনার পরই সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার ডেঙ্গারপোরা সোপোর এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিদের গুলিতে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে।
এদিকে ভারতের তদন্ত কর্মকর্তারা দাবি করছেন, জঙ্গিদের কাশ্মির উপত্যকায় পাঠানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। ওই এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্যই এমন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে ভারত।
দেশটির গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, গত মাসে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তাইবার দুই জঙ্গিকে নিয়ন্ত্রণ রেখার বনিয়ার সেক্টরের বারামুল্লা জেলা থেকে আটক করা হয়। ভারতের সেনাবাহিনী বলছে, জঙ্গিদের একটি দলকে নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ করে কাশ্মীরে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং হামলার পরিকল্পনা ছিল পাকিস্তানের।
তবে জম্মু-কাশ্মিরে কঠোর নিরাপত্তার কারণে বড় ধরনের কোনো সহিংসতার খবর এখনো পাওয়া যায়নি।
ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের আগে থেকেই সেখানে কয়েক হাজার সেনা মোতায়েন করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি ঠেকাতে কঠোর নিরাপত্তা জারি রয়েছে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























