ঢাকা, বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬,   আষাঢ় ১১ ১৪৩৩

প্রকাশিত: ১২:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ১২:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৯

১ কেজির মিষ্টি, প্যাকেটের ওজন ৩০০ গ্রাম

আইনিউজ ডেস্ক: মিষ্টি কিনতে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ইদবারদী বাসস্ট্যান্ডের নয়ন স্টোরে গিয়েছিলেন শহীদুল ইসলাম শামিম। সেখান থেকে ২০০ টাকায় ১ কেজি মিষ্টি কিনেন শামিম। কিন্তু মিষ্টির প্যাকেট হাতে নিলে ওজন একটু বেশিই মনে হচ্ছিলো তাঁর। কৌতুহল মেটাতে প্যাকেটের মিষ্টিগুলোকে আলাদা করেন মেপে দেখেন শামিম। কিন্তু মিষ্টি মাপার পর অবাক হয়ে যান শামিম। তাঁর কাছে মিষ্টির ওজন বেশি মনে হলেও নির্দিষ্ট পরিমান থেকে ২৫০ গ্রাম কম মিষ্টি ছিলো প্যাকেটে। তাহলে বাকি ওজন আসলো কিভাবে? এবারে মিষ্টির প্যাকেট মেপে দেখলেন মিষ্টির প্যাকেটের ওজনই ৩০০ গ্রাম। দুর্নীতি বুঝতে পেরে দোকানির সাথে তর্কে জড়িয়ে পড়েন শামিম। কিন্তু কোনো সমাধান পান নি।

এভাবেই নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা ইদবারদী বাসস্ট্যান্ডের নয়ন স্টোর নামক দোকানটিতে মিষ্টি ক্রেতাদের ঠকাচ্ছেন দোকানের কর্মচারীরা।

একই ঘটনা ঘটেছেচ মারুয়াদী এলাকার বাসিন্দা মনির হোসেনের সাথেও। তিনি বলেন, বাজার থেকে সাধারণ মানের ১ কেজি মিষ্টি কিনলে ১৬ থেকে ১৮টি মিষ্টি পাওয়া যায়। তবে ইদবারদী বাসস্ট্যান্ডের ইসরাফিল সুইটমিট থেকে ১ কেজি মিষ্টি কিনে বাড়িতে গিয়ে দেখি ১২টি মিষ্টি রয়েছে। সন্দেহবশত মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দেখি সেটির ওজন ৩০০ গ্রামের ওপরে।

তবে এ দুর্নীতি কেবল ইদবারদী বাসস্ট্যান্ডে নয়, পুরো আড়াইহাজারের অধিকাংশ মিস্টির দোকানে চলছে এমন প্রতারণা। প্যাকেটের ওজনে ঠকছেন ক্রেতারা। বিক্রেতারা বিভিন্ন পণ্য দিতে গিয়ে যে প্যাকেট সরবরাহ করছেন সেটাও সেই পণ্যের দামেই বিক্রি করছেন। ভোক্তাদের ঠকাতে ব্যবসায়ীরা নিজেরাই অর্ডার দিয়ে এই বেশি ওজনের প্যাকেট বানিয়ে নিচ্ছেন।

ব্রাহ্মন্দী এলাকার একটি প্যাকেট তৈরি প্রতিষ্ঠানের কয়েকজন শ্রমিক জানান, ২৫০ গ্রাম আকারের মিষ্টির প্যাকেটের ওজন ৪০ থেকে ৫০ গ্রাম, ৫০০ গ্রাম আকারের প্যাকেটের ওজন ৭০ থেকে ৮০ গ্রাম, এক কেজি আকারের ওজন ২০০ গ্রাম থেকে ২৪০ গ্রাম এবং দুই কেজি আকারের প্যাকেটের ওজন ২৫০ থেকে ৩০০ গ্রাম। মিস্টির দোকান মালিকের কাছে এই প্যাকেট বিক্রি করা হয় প্রতিটি সর্বোচ্চ আট টাকায়। প্যাকেট তৈরি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে গোপন চুক্তির মাধ্যমে প্যাকেটগুলো বানিয়ে নেন প্রতারক ব্যবসায়ীরা।

মিষ্টির প্যাকেটের মাধ্যমে এরকম প্রতারণার শিকার হয়ে ক্রেতারা ভ্রাম্যমান আদালতের কাছে অভিযোগ জানালে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নরসিংদীর মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের আড়াইহাজার উপজেলার ইদবারদী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তিনটি দোকানের প্যাকেট পরীক্ষা করে দেখা যায়, খালি প্যাকেটেরই ওজন প্রায় ২৫০ থেকে ৩০০ গ্রাম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. উজ্জল হোসেন জানান- নয়ন স্টোর, ইসরাফিল সুইটমিট ও মনির সুইটমিটে মিষ্টি দেওয়ার জন্য রাখা খালি প্যাকেটের ওজন করা হয়। ওজন পরিমাপের সময় দেখা যায়, একটি খালি প্যাকেট ২৫০ থেকে ৩০০ গ্রাম। এই প্যাকেটে মিষ্টি নেওয়ার অর্থ, এক কেজি মিষ্টি কিনে ক্রেতা পাবেন ৭৫০ গ্রাম। আইন অনুসারে, তিন মিষ্টির দোকান মালিককে পাঁচ হাজার টাকা করে ১৫ হাজার টাকা জরিমানাসহ মুচলেকা আদায় করা হয়েছে। আর দোকানে থাকা খালি প্রায় এক হাজার অতিরিক্ত ওজনের প্যাকেট পুড়িয়ে ফেলা হয়েছে।

আইনিউজ/এইচএ

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়