নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:৩৫, ২৮ জুন ২০২১
বিনা প্রয়োজনে ঘর থেকে বের হতে নিষেধ করলেন আইজিপি
নগরবাসীকে বিনা প্রয়োজনে রাস্তায় বের না হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া করোনা নিয়ন্ত্রণ সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার বেলা ১১টার দিকে মগবাজারের বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিস্ফোরণটা কিসের এবং কীভাবে ঘটলো, সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে পুলিশ প্রধান বলেন, এ বিস্ফোরণে একমুখী ধ্বংসযজ্ঞ হয়েছে। কিন্তু কোনো বিস্ফোরক পদার্থের কারণে বিস্ফোরণ ঘটলে ক্ষতিটা চারদিকে হয়। আর ওই ভবনের ভেতরে কিন্তু এখনও মিথেন গ্যাসের গন্ধ আছে। ফায়ার সার্ভিসের তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে।
আইজিপি বলেন, আপাতত কোনো বিষয়ে কমেন্ট করা ঠিক হবে না। আগে আমরা দেখি বিস্ফোরণটা কেন হলো। তারপর আমরা বুঝতে পারবো আসল ঘটনা কী। আমাদের বিশেষজ্ঞরা বিষয়গুলো দেখবেন। একটা সিলিন্ডার যদি ঠিকভাবে মেইটেন্যান্স করা না হয়, তাহলে সেটি কিন্তু একটি বোমা।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















