ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৭, ২৮ জুন ২০২১
আপডেট: ১১:৫২, ২৮ জুন ২০২১

লকডাউনের খবরে পুঁজিবাজারে আতঙ্ক: বিমা, প্রকৌশল ও বস্ত্রে কেটেছে হতাশা

লডাউনে খবরে গতকাল রবিবার দেশের দুই পুঁজিবাজারের বিনিয়োগকারীরাই ছিলো আতঙ্কিত। এর প্রভাবে বড় পতন হয়েছিলো উভয় পুঁজিবাজারে। কিন্তু সোমবার লকডাউনের প্রথম দিনেই লেনদেনের প্রথম থেকেই বিমা, প্রকৌশল এবং বস্ত্র খাতের দাপটে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার। কেটেছে লকডাউনের হতাশা।

লেনদেনের পৌনে একঘণ্টার তথ্য অনুসারে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দেশের উভয় পুঁজিবাজার সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার সবগুলো কোম্পানির শেযার দর বেড়েছে জীবন বিমা খাতে। এছাড়ার সাধারণ বিমা খাতেও বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর। প্রকৌশল খাতেরও বেড়েছে সিংহভাগ কোম্পানির শেয়ারের দর।

বস্ত্র খাতের ৫৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪৪টি কোম্পানির শেয়ারও ইউনিটের। কমেছে সাতটি কোম্পানির শেয়ারের দর। অপরিবর্তিত রয়েছে ছয় কোম্পানির শেয়ারের দর।

আলোচ্য সময়ে সবচেয়ে বেশি লেনদেনও হয়েছে জীবন বিমা খাতে। ডিএসইর মোট লেনদেনের ৩৯ শতাংশ বা ১৪৪ কোটি টাকা লেনদেন হয়েছে জীবন বিমা খাতে।

জানা গেছে, আলোচ্য সময়ে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন হয়েছে ৩০৭ কোটি সাত লাখ পাঁচ হাজার টাকা। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হয়েছে ৩ কোটি ৬৪ লাখ ১৮ হাজার ৪২৮ টাকা। এসময়ে দেশের উভয় পুঁজিবাজারেই বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর কমেছে।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৭৪টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সিএসইর লেনদেনে অংশ নেয়া ১৪০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯৩টির। কমেছে ৩৯টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে ৮টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসই-এক্স সূচক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ছয় হাজার ৫১ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক সাত পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১৮১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৫৫ পয়েন্টে। সিএসইএক্স সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪৯৫ পয়েন্টে। সিএসই-৩০ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৬৮ পয়েন্টে। সিএসআই দুই পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৮ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে সবচেয়ে বেশি শেয়ার দর বেড়েছে সাভার রিফ্রেজারেশনের, শেয়ারের দর বৃদ্ধির তালিকায় অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে জিলবাংলা সুগার, মুন্নু স্পুলার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স, শ্যামপুর সুগার এবং তমিজ উদ্দিন টেক্সটাইলস লিমিটেড।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়