ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৭, ২৮ জুন ২০২১
আপডেট: ১৩:২৯, ২৮ জুন ২০২১

সাঈদ খোকনের স্ত্রী-মা-বোনের ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ

সাঈদ খোকন

সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র সাঈদ খোকনের তিনটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দেওয়া হয়েছে।

সাঈদ খোকনের স্ত্রী ফারহানা আলমের দুটি, বোন শাহানা হানিফের দুটি ও মায়ের ১ টি ব্যাংক হিসাব ছাড়াও তার তিনটি প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ফ্রিজের (অবরুদ্ধ) নির্দেশ দেওয়া হয়েছে।  

ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সোমবার (২৮ জুন) দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অনুসন্ধানপর্যায়ে মানি লন্ডারিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। অনুসন্ধান চলাকালে এসব অ্যাকাউন্টের অর্থ বেহাত হতে পারে-এমন আশঙ্কায় তদন্ত কর্মকর্তা অ্যাকাউন্টগুলো ফ্রিজের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়