আবহাওয়া ডেস্ক
আপডেট: ১৪:৪৪, ২৮ জুন ২০২১
আগামী ৩ দিন বাড়তে পারে বৃষ্টি
আজ সারাদেশে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিন দিনে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
সোমবার (২৮ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। পরবর্তী তিনদিনে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত বাড়তে পারে।
গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী ও ঈশ্বরদীতে, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ডিমলায় সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এই সময়ে উল্লেখযোগ্য বৃষ্টি পাত হয়েছে- সিলেটে ১০০ মিলিমিটার, ডিমলায় ৬৫ মিলিমিটার, দিনাজপুরে ২২ মিলিমিটার, রংপুরে ১৪ মিলিমিটার এবং রাজারহাটে ০৯ মিলিমিটার।
ঢাকায় আজ সূর্যাস্ত ৬টা ৪৮ মিনিটে ও কাল মঙ্গলবার সূর্যোদয় সকাল ৫টা ১৩ মিনিটে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















