ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫৩, ২৮ জুন ২০২১
আপডেট: ২১:৩৬, ২৮ জুন ২০২১

শপথ নিলেন নুর উদ্দিন চৌধুরী নয়ন

শপথ নিলেন লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সোমবার (২৮ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন তিনি।

সংসদের শপথ কক্ষে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান। এ সময় চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমপি আনোয়ার হোসেন খান এবং এ কে এম শাহাজাহান কামাল উপস্থিত ছিলেন।

গত ২১ জুন লক্ষ্মীপুর-২ আসনে ভোট হয়। এতে আওয়ামী লীগের প্রার্থী নয়ন এক লাখ ২২ হাজার ৫৪৭ ভোট ও জাতীয় পার্টির (জাপা) প্রার্থী শেখ ফায়েজ উল্যাহ শিপন পেয়েছেন এক হাজার ৮৮৬ ভোট। নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শিপন কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য।

কুয়েতে মানব ও অর্থ পাচারের দায়ে লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের চার বছরের সশ্রম কারাদণ্ড দেন দেশটির আদালত। সংসদ সদস্য শহিদ ইসলাম ফৌজদারি অপরাধে দণ্ডিত হওয়ায় ২২ ফেব্রুয়ারি আসনটি পদ শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে জাতীয় সংসদ সচিবালয়।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়