নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৩২, ২৮ জুন ২০২১
আরেক দফা বাড়ল বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধের মেয়াদ
ভারতের করোনাভাইরাস পরিস্থিতির কথা মাথায় রেখে দেশটির সঙ্গে স্থলসীমান্ত বন্ধের মেয়াদ আরও ১৪ দিন বাড়িয়েছে বাংলাদেশ সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এ তথ্য নিশ্চিত করে জানান, ‘অন্যান্য সব আগের শর্ত একই রকম রয়েছে।
তিনি জানান, সোমবার পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়।
জানা গেছে, সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই পর্যন্ত সীমান্তের সব স্থলবন্দর বন্ধ থাকবে। তবে আগের মতোই দুই দেশের মধ্যে মালবাহী যান চলাচল অব্যাহত থাকবে।
এর আগে সরকার গত ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ভারতের সাথে সীমান্ত বন্ধ করে দেয়। এরপর কয়েক দফা বাড়িয়ে সর্বশেষ ৩০ জুন পর্যন্ত করা হয়েছিল।
আগের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ ও ভারতের মধ্যে মানুষের সাধারণ চলাচল সাময়িকভাবে স্থলবন্দর দিয়ে স্থগিত থাকবে।
এ সময়ে শুধু ভারতে অবস্থান করা বাংলাদেশের নাগরিকরা এবং ভিসার মেয়াদ শেষ হতে চলা যাত্রীরা বাংলাদেশের দিল্লি, কলকাতা ও আগরতলা হাইকমিশন অফিস থেকে বিশেষ অনুমতি নিয়ে দেশে ফিরতে পারবেন। তবে দেশে ফেরার আগে করোনা নেগেটিভ সনদ লাগবে এবং দেশে ফিরে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















