নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:৫৩, ২৮ জুন ২০২১
সিউল ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ারে অংশ নিলো বাংলাদেশ দূতাবাস
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে ২৪-২৭ জুন অনুষ্ঠিত সিউল ইন্টারন্যাশনাল ট্যুরিজম ফেয়ার-এ অংশ নিয়েছে বাংলাদেশ।
দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ এ আন্তর্জাতিক পর্যটন মেলায় এবছর নয় দেশের দূতাবাস ও ট্র্যাভেল এজেন্সিসহ ২৬ দেশ অংশ নেয়। বাংলাদেশ ২০১২ সাল থেকে মেলায় নিয়মিত অংশগ্রহণ করে আসছে। কোভিড-১৯ মহামারির কারণে এবছরের মেলায় বাংলাদেশ বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ দূতাবাস।
কোরিয়া ট্র্যাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (KOTFA)-এর চেয়ারম্যান Shin Joong-mok গত ২৪ জুন এ মেলার উদ্বোধন করেন। এসময় বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ মেলায় অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রদূতবৃন্দ, কিয়ংসাংবুক-দো কালচার এবং ট্যুরিজম কর্পোরেশন-এর সভাপতি, জেজু ট্যুরিজম অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, কোরিয়া ট্যুরিজম অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি এবং কোটফা’র প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















