ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫১, ২৮ জুন ২০২১
আপডেট: ২৩:৫০, ২৮ জুন ২০২১

লকডাউনে দরিদ্র ও অসহায়দের জন্য ২৩ কোটি টাকা বরাদ্দ

কোভিড-১৯ মোকাবিলায় লকডাউন চলমান থাকায় দরিদ্র, দুঃস্থ, অসচ্ছল ও কর্মহীন জনগোষ্ঠীর মাঝে মানবিক সহায়তা প্রদানের লক্ষ্যে দেশের ৬৪ জেলার অনুকূলে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

গতকাল রোববার (২৭ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এ বরাদ্দ প্রদান করে।

বরাদ্দের শর্তানুযায়ী সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ বরাদ্দকৃত অর্থ ইউনিয়নওয়ারি  উপ-বরাদ্দ প্রদান করবেন। ৩৩৩ নম্বরে ফোন করলে মানবিক সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের এ বরাদ্দ থেকে খাদ্য সহায়তা যেমন চাল-ডাল-তেল-লবণ আলু ইত্যাদি প্রদান করা হবে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়