ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৯, ২৮ জুন ২০২১
আপডেট: ২৩:৩৮, ২৮ জুন ২০২১

মোটরসাইকেলে আরোহী বহনে ডিএমপির নিষেধাজ্ঞা

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। এসময় মোটরসাইকেলে আরোহী না নিতে বিশেষ অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

লক্ষ্য করা যাচ্ছে যে, লকডাউনের মধ্যে মোটরসাইকেলে চালকের সাথে পরিচিত ব্যক্তি রাইড শেয়ার করছে। অথবা কেউ কেউ পেশাগত কারণেও রাইড শেয়ার করছে। যার ফলে একই ব্যবহৃত হেলমেট বারবার বিভিন্ন মানুষজন ব্যবহার করছে। এতে করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি বাড়ছে।

এ অবস্থায় করোনা ভাইরাসের দ্বিতীয় ওয়েভের এই ঊর্ধ্বমুখী সংক্রমণের সময়ে বর্তমান পরিস্থিতি বিবেচনায় অতীব জরুরি প্রয়োজনে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ চালক ব্যতীত অন্য আরোহী নিয়ে মোটরসাইকেলে চলাচলে নিরুৎসাহিত করছে। স্বাস্থ্যবিধি মেনে রিকশায় যাতায়াতের জন্য অনুরোধ করা যাচ্ছে।

উল্লেখ্য, করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে তিনদিনের সীমিত বিধিনিষেধ (লকডাউন)। আগামী বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত এই বিধিনিষেধ থাকবে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়