নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১১:০১, ২৯ জুন ২০২১
রাজশাহী মেডিকেলের করোনা ইউনিটে একদিনে ২৫ মৃত্যুর রেকর্ড
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে এক দিনে ২৫ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে চলতি মাসে রামেক হাসপাতালের করোনা ইউনিটে মোট ৩৪০ জনের মৃত্যু হলো।
এর আগে একদিনে সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল রাজশাহী মেডিকেলে। গত ২৪ ঘণ্টায় সেই রেকর্ড ছাড়িয়ে গেল।
সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৪ জুন সর্বোচ্চ ১৮ জনের মৃত্যু হয়েছিল।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে করোনা পজিটিভ ছিলেন নয়জন। বাকি ১৬ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে।
করোনা পজিটিভ নয়জনের মধ্যে নাটোরের দুইজন, চুয়াডাঙ্গার একজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন এবং তিনজন রাজশাহীর বাসিন্দা ছিলেন। উপসর্গ নিয়ে রাজশাহীর আরও নয়জন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের তিনজন ও নওগাঁর দুইজন করে মারা গেছেন।
হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭০ জন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন সর্বোচ্চ ৪৫৯ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪০৫টি।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























