নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২০, ২৯ জুন ২০২১
আপডেট: ২৩:২৪, ২৯ জুন ২০২১
আপডেট: ২৩:২৪, ২৯ জুন ২০২১
দেশে বর্তমানে বনের পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন জানিয়েছেন, বাংলাদেশে বর্তমানে বনের পরিমাণ প্রায় ২৩ লাখ হেক্টর। যা মোট আয়তনের ১৫.৫৮ শতাংশ।
মঙ্গলবার (২৯ জুন) ময়মনসিংহ-১১ আসনের সংসদ সদস্য কাজিম উদ্দিন আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী সংসদে এ তথ্য জানান। তবে বনভূমির পরিমাণ কম থাকলেও বৃক্ষ আচ্ছাদিত ভূমির পরিমাণ মোট আয়তনের ২২.৩৭ শতাংশ বলেও জানান মন্ত্রী।
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সামাজিক বনায়নের আওতায় এখন পর্যন্ত এক লাখ ৫১১.৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫.৩৬ কিলোমিটার স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে।’
বাগান সৃষ্টির কারণে গত ১০ বছরে এক লাখ ২৫ হাজার ৬৯১ জন ব্যক্তি লাভবান হয়েছেন বলেও সংসদকে জানান মন্ত্রী।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















