নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২১:৪৬, ২৯ জুন ২০২১
চলতি সপ্তাহেই বাংলাদেশকে ২৫ লাখ টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র: হোয়াইট হাউস
করোনাভাইরাসের নতুন ঢেউ বাংলাদেশে। সংক্রমণের হার উর্ধ্বমূখী। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এমন অবস্থায় বাংলাদেশকে সহযোগীতার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র, তাও এই সহযোগীতা পৌঁছাবে চলতি সপ্তাহেই।
বাংলাদেশে উপহারের ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ভ্যাকসিন পাঠানোর প্রক্রিয়া শুরুর তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৬ জুন এক টুইট বার্তায় ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়া হবে জানান।
হোয়াইট হাউসের ওই কর্মকর্তা এএফপিকে বলেছেন, বিশ্বের সর্বত্র মহামারির অবসানে নেতৃস্থানীয় ভূমিকা পালনে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অনুযায়ী বাংলাদেশে মডার্নার ২৫ লাখ ভ্যাকসিন ডোজ পরিবহন শুরু হবে।
মহামারির গুরুত্ব বিবেচনায় চলতি সপ্তাহেই এই ভ্যাকসিনের সরবরাহ সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেছেন তিনি।
বিস্তারিত আসছে...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















