ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:৫১, ২৯ জুন ২০২১
আপডেট: ২২:৫৪, ২৯ জুন ২০২১

বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন, জরুরি কারণ ছাড়া বের হলেই শাস্তি

দেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন জারি করতে যাচ্ছে সরকার। 

এ লকডাউনে জরুরি সেবা দেয়া ব্যক্তি ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলেই তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

মঙ্গলবার (২৯ জুন) এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ সংক্রমণ রোধকল্পে আগামী ১ জুলাই ভোর ৬টা থেকে সারাদেশে সাতদিনের জন্য জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়ে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

এ সময় মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয় তথ্য বিবরণীতে।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়