ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৭, ৩০ জুন ২০২১
আপডেট: ১১:৫৯, ৪ জুলাই ২০২১

সর্বাত্মক লকডাউনে বন্ধ থাকবে সব অফিস

দেশে করোনা পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামীকাল বৃহস্পতিবার (১ জুলাই) থেকে  সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এদিন ভোর ৬টা থেকে শুরু হচ্ছে এ লকডাউন।

বুধবার (৩০ জুন) সকালে  মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

যাতে বলা হয়েছে, সব সরকারি-আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে।

কঠোর এ বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। 

এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরত ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়