ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২২, ৩০ জুন ২০২১
আপডেট: ১২:০১, ৪ জুলাই ২০২১

লকডাউনে চালু থাকবে ব্যাংক

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে আগামী ৭ জুলাই পর্যন্ত জারিকৃত লকডাউনে ব্যাংকিং সেবা নিশ্চিতে ব্যাংক চালু থাকবে।

বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দেশনা দেয়া হয়েছে।

এতে বলা হয়, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

এছাড়াও এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়