নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১০:৫৯, ১ জুলাই ২০২১
সর্বাত্মক লকডাউনে ব্যাংক লেনদেনের নতুন সূচী
করোনাভাইরাসর সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আগামীকাল বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার। এসময় ব্যাংকিং সেবা নিশ্চিতে ব্যাংক চালু থাকবে।
বুধবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যাংক খোলা থাকবে প্রতিদিন বেলা ৩ টা পর্যন্ত। লেনদেন করা যাবে সকাল ১০ টা থেকে ১ টা ৩০ মিনিট পর্যন্ত।
সার্কুলারে আরও বলা হয়েছে, সর্বাত্মক লকডাউনে শুক্র-শনিবারের পাশাপাশি রোববারও ব্যাংক বন্ধ থাকবে।
এটি কার্যকর হচ্ছে আগামী সোমবার থেকে। ১ জুলাই ব্যাংক খোলা থাকলেও জুন ক্লোজিংয়ের জন্য কোনো গ্রাহক লেনদেন করতে পারবেন না।
এর আগে বুধবার (৩০ জুন) সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সর্বাত্মক লকডাউন দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে এই সময়ে প্রতিপালনের জন্য ২১টি নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।
এছাড়াও এই সময়ে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। বন্দরসমূহ (বিমান, সমুদ্র, নৌ ও স্থল) এবং তৎসংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। শিল্প-কারখানাসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক নিজস্ব ব্যবস্থাপনায় চালু থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















