নিজস্ব প্রতিবেদক
আপডেট: ০০:২৪, ১ জুলাই ২০২১
বৃহস্পতিবার শপথ নেবেন আগা খান ও হাসেম খান
সংসদ সদস্য হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) শপথ নেবেন ঢাকা-১৪ আসন থেকে নির্বাচিত আগা খান মিন্টু ও কুমিল্লা-৫ আসনের আবুল হাসেম খান।
এদিন বিকেল সাড়ে ৪টায় সংসদের শপথ কক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথবাক্য পাঠ করাবেন।
চলমান একাদশ জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ দলীয় এ দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
অবিভক্ত ঢাকার প্রথম মেয়র মো. হানিফের সময়ে ১৯৯৪ সালে গাবতলী-মিরপুর এলাকার কমিশনার ছিলেন আগা খান মিন্টু। বৃহত্তর মিরপুর থানা আওয়ামী লীগের সহ-সভাপতিও ছিলেন তিনি। আগা খান বর্তমানে শাহআলী থানা আওয়ামী লীগের সভাপতি।
কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু ১৪ এপ্রিল মারা যান। ২১ এপ্রিল আসনটি শূন্য ঘোষণা করা হয়। তিনি এ আসন থেকে মোট পাঁচবার (১৯৯১, ১৯৯৬, ২০০৯, ২০১৪ ও ২০১৮) সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















