নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৩২, ১ জুলাই ২০২১
আগামী দুইদিনে দেশে আসছে ২৫ লাখ ডোজ মডার্নার টিকা
করোনাভাইরাস প্রতিরোধে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আগামী দুই দিনের মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
জানা গেছে, প্রথম চালান হিসেবে প্রায় ১২ লাখ টিকা আগামীকাল শুক্রবার দেশে আসবে। আর পরের দিন শনিবার অবশিষ্ট ১৩ লাখ ডোজ টিকা দেশে পৌঁছাবে।
মডার্নার প্রথম চালানের টিকা গ্রহণ করতে আগামীকাল রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে গত ২৯ জুন মডার্নার টিকা দেশে জরুরি ব্যবহারে অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ওই দিন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে উৎপাদিত করোনা প্রতিরোধের টিকা মডার্না এমআরএনএ-১২৭৩ টিকা দেশে জরুরি প্রয়োগের জন্য অনুমোদন দেয়া হয়। স্বাস্থ্য সেবা বিভাগের জনস্বাস্থ্য-২ এর উপসচিবের আবেদনের প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়। এ টিকার স্থানীয় এজেন্ট স্বাস্থ্য সেবা বিভাগ।
জানা গেছে, মডার্না টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। সংরক্ষণের জন্য মডার্নার টিকা অনেকটা স্বস্তিদায়ক। মডার্নার টিকা সংরক্ষণ করতে হবে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে। বাড়ির ফ্রিজেও এই টিকা রাখা যাবে। ৩০ দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যাবে। ফলে এই টিকা স্থানান্তর করা সহজ।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















