নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৮, ১ জুলাই ২০২১
বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিল মাইক্রোসফট
গুগল, অ্যামাজন, ফেসবুকের পর এবার বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।
বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নিয়েছে মাইক্রোসফট, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্র জানিয়েছে, মাইক্রোসফট রিজিওনাল সেলস ডট এলটিডি নাম এবং সিঙ্গাপুরের ঠিকানা ব্যবহার করে কোম্পানিটি নিবন্ধন নিয়েছে।
এর আগে চলতি বছরের ২৩ মে গুগল এবং ২৭ মে বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নেয় অ্যামাজন। ১৩ জুন ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এখন থেকে এই প্রতিষ্ঠানগুলো নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।
মাইক্রোসফটের ভ্যাট এজেন্ট হিসেবে বাংলাদেশে কাজ করবে পোদ্দার অ্যান্ড এসোসিয়েটস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















