নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৯:০৭, ১ জুলাই ২০২১
‘টিকা নিতে প্রবাসীদের দুই দফা নিবন্ধন করতে হবে’
টিকা নেওয়ার ক্ষেত্রে প্রবাসী কর্মীদের দুই দফা নিবন্ধন করতে হবে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে জাতীয় কোভিড-১৯ ভ্যাকসিন পরিকল্পনার সদস্য সচিব শামসুল হক এ কথা জানিয়েছেন।
তিনি বলেন, অভিবাসী কর্মীদের ভ্যাকসিন নিতে গেলে অবশ্যই জনশক্তি উন্নয়ন ব্যুরোর মাধ্যমে রেজিস্ট্রেশন করে তারপর আমাদের ভ্যাকসিন কার্যক্রমে আসতে হবে।
শামসুল হক বলেন, জনশক্তি উন্নয়ন ব্যুরো প্রবাসী কর্মীদের জন্য একটি অ্যাপ তৈরি করেছে। অ্যাপের পাশাপাশি প্রতিটি জেলায় জনশক্তি উন্নয়ন ব্যুরোর অফিস থেকে অভিবাসীরা রেজিস্ট্রেশন করতে পারবেন।
শামসুল হক
জনশক্তি উন্নয়ন ব্যুরো রেজিস্ট্রেশন করার পরে অভিবাসী কর্মীকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে হবে। সুরক্ষা অ্যাপ থেকে পাওয়া ভ্যাকসিন কার্ড ছাড়া কেন্দ্রে গেলে ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে না।
প্রতিটি জেলার জনশক্তি উন্নয়ন ব্যুরোর অফিস আগামীকাল শুক্রবার ও পরশু শনিবারও খোলা থাকবে। সপ্তাহের অন্যান্য দিনেও খোলা থাকবে।
ইতোমধ্যে দুই লাখ প্রবাসীর তালিকা পেয়েছেন জানিয়ে শামসুল হক বলেন, রোবারের মধ্যে সেই তালিকা যাচাই শেষ হবে। সোমবার রাত থেকে এসএমএস যাবে এবং মঙ্গলবার থেকে তারা টিকা নিতে পারবেন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক























