ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৯, ১ জুলাই ২০২১
আপডেট: ২৩:২৯, ১ জুলাই ২০২১

লকডাউনের প্রথম দিনে রাজধানীতে আটক ৪৯৭, গ্রেফতার ২৫৮

করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে শুরু হয়েছে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। লকডাউনের প্রথম দিনে কঠোর অবস্থানে দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীকে। এদিন সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় ৪৯৭ জনকে আটক এবং ২৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ৮টি বিভাগ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে রাজধানীজুড়ে দিনভর চেকপোস্ট, ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়। সারাদিনে বিনা কারণে ঘর থেকে বের হয়ে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৯৭ জন। এছাড়া বিধিনিষেধ অমান্যের দায়ে আরও ২৫৮ জনকে নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক তেজগাঁও এলাকায় মোট ২৩২ জনকে আটক করা হয়েছে। এছাড়া, রমনায় ৫৫ জন, ওয়ারীতে ৪ জন, মিরপুরে ৭৫ জন ও গুলশানে ৭ জনকে আটক করা হয়। আর গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক লালবাগে ৩৮ জন, ওয়ারীতে ৩ জন ও উত্তরায় ৩২ জন।

ডিএমপি ট্রাফিক বিভাগের পরিচালিত অভিযানে মোট ২৭৪ টি গাড়ির বিরুদ্ধে মামলা দিয়েছে, রেকারিং করা হয়েছে ৭৭টি গাড়ি। আর ট্রাফিক বিভাগ কর্তৃক গাড়িতে জরিমানার পরিমান ৪ লাখ ৬৩ হাজার ৫০ টাকা। গাড়ি সংক্রান্ত মোট ৬ জনকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়।

এদিকে, ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৬ জনকে গ্রেফতার করা হয় আর বিভিন্ন সাজা দেয়া হয় ৮১ জনকে। এদিকে, ভ্রাম্যমাণ আদালত সাধারণ মানুষকে ৪৫ হাজার ৫৫৭ টাকা জরিমানা করেন, সর্বমোট ২৬ টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১ লাখ ২ হাজার ১৫০ টাকা জরিমানা করেন।

সে হিসেবে লকডাউনের প্রথম দিকে ব্যক্তি, গাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান-কেন্দ্রিক ডিএমপির মোট জরিমানার পরিমাণ ৪ লাখ ৯২ হাজার ৫০৭ টাকা।

আইনিউজ/এসডিপি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়