নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:১৯, ১ জুলাই ২০২১
দেশে লাফিয়ে বাড়ছে সংক্রমণ, সাত দিনে ৭৭৮ মৃত্যু
দেশে করোনাভাইরাস মহামারি ভয়াবহ রূপ ধারণ করেছে। টানা পাঁচ দিন ধরে দেশে করোনায় শতাধিক মৃত্যু হচ্ছে। সংক্রমণও বেড়েই চলেছে। শনাক্তের হার পৌঁছেছে প্রায় ২৬ শতাংশের কাছাকাছি। স্বাস্থ্য অধিদফতরের দৈনিক প্রতিবেদন অনুসারে গত সাতদিনে দেশে সাড়ে সাতশ’র বেশি করোনা রোগী মারা গেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, ২৫ জুন থেকে ১ জুলাই এই সাতদিনে মোট ৭৭৮ জন মারা গেছেন। যার মধ্যে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৪৩ জন। যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ।
মৃত্যুর সাথে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। এই সাতদিনে শনাক্ত করা হয়েছে ৪৮ হাজার ৬২৪ জনকে। যার মধ্যে রেকর্ড শনাক্ত ছিল ৩০ জুন, ৮ হাজার ৮২২ জন।
এদিকে ২৪ ঘণ্টায় শনাক্তের হার পৌঁছে গেছে প্রায় ২৬ শতাংশের কাছাকাছি। একদিনে ৩২ হাজার ৫৫ টি নমুনা পরীক্ষায় আট হাজার ৩০১ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ২৫ দশমিক ৯০ শতাংশ।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে দ্রুত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
করোনা পরিস্থিতির কারণে দেশের উপজেলা হাসপাতালগুলোতে চিকিত্সা সেবার করুণ অবস্থা বিরাজ করছে। অধিকাংশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবলের সংকট প্রকট। কোন কোন হাসপাতালে ডাক্তারের সংকট, কোথাও আবার অক্সিজেনের সংকট। কোথাও আবার পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা নেই, এক্সরে মেশিন নষ্ট।
এ বিষয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) উপদেষ্টা ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন গণমাধ্যমকে বলেন, ‘দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি আবারও বাড়ছে। এই অবস্থায় সংক্রমণ প্রতিরোধে করণীয় তিনটি। রোগী শনাক্ত করা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং টিকা প্রদান।
তিনি আরও বলেন, ‘ভাইরাস পরিবর্তন হচ্ছে দিনদিন। যেটি সর্বশেষ আসে, সেটিই সব জায়গায় ছড়িয়ে পড়ে। ডেল্টা ভ্যারিয়েন্ট পৃথিবীর একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে। যারা সংক্রমণ নিয়ন্ত্রণ করার জন্য এই তিনটি পদ্ধতি মেনে চলছে, সেখানে সংক্রমণ কম। প্রতিটি দেশেই সংক্রমণ ছড়ানোর নিয়ম যেমন এক, তেমনি সংক্রমণ নিয়ন্ত্রণ করার নিয়মও একই। যেসব রোগী হাসপাতালে ঢুকে, তাদের কষ্টটা বেশি হয়। কিন্তু এটা প্রতিরোধ করা বা নিয়ন্ত্রণ করা সম্ভব এই তিনটি নিয়মেই।
এদিকে করোনা নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সাতদিনের সবার্ত্মক লকডাউনও জারি করেছে সরকার। উদ্দেশ্য একটাই, মানুষের অবাধ চলাচল রোধ করা। কিন্তু নানা অজুহাতে অনেকেই বাইরে বের হচ্ছেন।
তবে এবার শুরু থেকে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। লকডাউনে সরকার নির্দেশিত বিধিনিষেধ মানাতে রাজধানীসহ সারাদেশেই ভ্রাম্যমাণ আদালত ও টহল পরিচালনা করা হয়েছে।
লকডাউনের প্রথম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায় রাজধানীতে ৪৯৭ জনকে আটক এবং ২৫৮ জনকে গ্রেফতার করেছে ডিএমপির ৮টি বিভাগ। তাছাড়া দেশের প্রতিটি জেলায় প্রশাসন কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত রয়েছে।
দেশের সর্বশেষ করোনা পরিস্থিতি
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়ে রেকর্ড ১৪৩ জন মারা গেছেন। এ সময় শনাক্ত করা হয়েছে আরও ৮ হাজার ৩০১ জনকে। একদিনে সুস্থ হয়েছেন আরও ৪ হাজার ৬৬৩ জন।
বৃহস্পতিবার (১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশে মোট শনাক্তকারী রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। এর মধ্যে মারা গেছেন ১৪ হাজার ৬৪৬ জনে। আর সুস্থ হয়েছেন ৮ লাখ ২০ হাজার ৯১৩ জন।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















