নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০৪, ১ জুলাই ২০২১
করোনার বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের কেন্দ্রীয় সমন্বয় সেল
করোনাভাইরাসের বিস্তার রোধে দেয়া বিধিনিষেধ বাস্তবায়নে কেন্দ্রীয় পর্যায়ে সমন্বয় সেল গঠন করেছে সরকার। বুধবার (৩০ জুন) এই সেল গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলামকে (মোবাইল নম্বর: ০১৭১২৬৬২৭০৯) সমন্বয় সেলের আহ্বায়ক করা হয়েছে। অন্য সদস্যগণ হলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিজ মোমেনা খাতুন (মোবাইল নম্বর: ০১৭১২১১৩৩৮০), স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্মসচিব মিজ উম্মে সালমা তানজিয়া (মোবাইল নম্বর: ০১৭২৬৯২১২৪৫), জননিরাপত্তা বিভাগের যুগ্মসচিব আবু হেনা মোস্তফা জামান (মোবাইল নম্বর: ০১৫৫০০৬৪০৩৪) এবং সশস্ত্র বাহিনী বিভাগের অপারেশন্স অ্যান্ড প্ল্যান ডিরেক্টরেটের লে. কর্নেল মাহমুদ হাসান।
গঠিত সমন্বয় সেল কোভিড-১৯-এর বিস্তার রোধকল্পে আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের কার্যক্রম সমন্বয় ও মাঠ পর্যায়ে যোগাযোগ রক্ষা করবে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে নিয়মিত উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত রাখবে।
বাংলাদেশে লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা, সেইসাথে তাল মিলাচ্ছে মৃত্যুর অঙ্কটাও। প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কা জাগাচ্ছে জনমনে। সর্বশেষ বৃহস্পতিবার (১ জুলাই) দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রেকর্ড ১৪৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৬৪৬ জনে। এর আগে গত ২৭ জুন দেশে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য জানা গিয়েছিল। এদিকে ২৬ জুন ছাড়া গত ২৫ জুন থেকে এ পর্যন্ত প্রতিদিনই শতাধিক মৃত্যু দেখছে বাংলাদশ।
একই সময়ে নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮ হাজার ৩০১ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৯ লাখ ২১ হাজার ৫৫৯ জনে। বিস্তারিত...
এদিকে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশে সাত দিনের কঠোর বিধি-নিষেধ (লকডাউন) শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ জুলাই) ভোর ৬টা থেকে শুরু হওয়া এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত। এবার লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে পুলিশ, র্যাব মাঠে রয়েছে। এছাড়া বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে রয়েছেন ১০৬ জন ম্যাজিস্ট্রেট। পুলিশের পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা বিধিনিষেধ বাস্তবায়নে মাঠে আছেন।
বৃহস্পতিবার ভোর ৬টা থেকে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছে। সপ্তাহব্যাপী এই বিধিনিষেধে জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছে সরকার। বিস্তারিত...
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















