আপডেট: ১৬:৩১, ৮ সেপ্টেম্বর ২০১৯
অসুস্থ এন্ড্রু কিশোরকে ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী
বিনোদন ডেস্ক: দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগতে থাকা জনপ্রিয় কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ সেপ্টেম্বর) গণভবনে এ শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।
অনুদানের বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম।
এসময় অসুস্থ কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বলেন, ‘অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য আগামীকাল (সোমবার) সিঙ্গাপুর যাচ্ছি।’
প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এন্ড্রু কিশোর বলেন, ‘আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। আমি অসুস্থ এটা জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যি আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকেও ভালো রাখেন।’
এন্ড্রু কিশোরের জন্ম ১৯৫৫ সালের ৪ নভেম্বর। তিনি বাংলাদেশ ও অন্যান্য দেশের বহু চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন। একারণে এন্ডু কিশোরকে 'প্লেব্যাক সম্রাট'ও বলা হয়ে থাকে। তাঁর সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- জীবনের গল্প আছে বাকি অল্প,হায়রে মানুষ রঙিন ফানুস, ডাক দিয়াছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ো গো মাটি, আমার বুকের মধ্যে খানে, আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা, সবাই তো ভালোবাসা চায় প্রভৃতি। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























