নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:১৯, ২ জুলাই ২০২১
লকডাউনের দ্বিতীয় দিনে সন্ধ্যার আগ পর্যন্ত ঢাকায় আটক ৩২০ জন
মহামারি করোনাভাইরাস রোধে চলমান লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীতে চলছে ধরপাকড় ও জরিমানার দণ্ড। কঠোর লকডাউন উপেক্ষা করে বিনা কারণে বাইরে বের হওয়ায় ইতিমধ্যে ৩২০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট বিভাগের বিভিন্ন থানা।
এছাড়া ভ্রাম্যমাণ আদালত বসিয়ে একই অপরাধে ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলমান অভিযানের সর্বশেষ আপডেট জানিয়েছে ডিএমপি মিডিয়া বিভাগ।
ডিএমপি মিডিয়া জানিয়েছে, চলমান লকডাউনের দ্বিতীয় দিনে সকাল থেকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)’র আট বিভাগের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় সরকারের বিধি-নিষেধ মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিনা কারণে ঘরের বাহিরে বের হওয়ায় ৩২০ জনকে গ্রেপ্তার করা হয়ে। এছাড়া বাইরে বের হওয়ার সঠিক কারণ জানাতে না পারায় ২০৮ জনকে জরিমানা করা হয়েছে। তাদের কাছ থেকে জরিমানার টাকা আদায় করে ছেড়ে দেয়া হয়েছে। তবে কতজনকে মুচলেকা দিয়ে ছাড়া হয়েছে সেটি এখনো জানানো হয়নি।
ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে পরিচালিত অভিযানে ৬৮ টি গাড়িকে এক লাখ ১৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এখন পর্যন্ত কতটি গাড়িতে র্যাকার লাগানো হয়েছে সেটি জানানো হয়নি।
সূত্র: ঢাকাটাইমস২৪
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















