আবহাওয়া ডেস্ক
আপডেট: ২২:৩৭, ২ জুলাই ২০২১
বৃষ্টিপাতের প্রবণতা কমবে
গত কয়েকদিন ধরে দেশে বৃষ্টি হচ্ছে। কোথাও মাঝারি আবার কোথাও ভারি বৃষ্টি। তবে বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েক দিন কমে আসার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
শুক্রবার থেমে থেমে রাজধানীসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে এদিন। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
এ বিষয়ে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ড. আব্দুল মান্নান বলেন, গত তিন দিন ধরে বৃষ্টিপাত হয়েছে বেশ। আগামী দুদিনও দেশের সর্বত্র বৃষ্টি থাকবে; তবে বৃষ্টিপাতের প্রবণতা কমবে। যে পরিমাণ বৃষ্টি তিন দিন ধরে চলল, আগামী কয়েক দিন পরিমাণে ততটা হবে না।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে দেশের সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় ঢাকায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এছাড়া দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি বর্ষণ রয়েছে।
ভারি বর্ষণ হলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের শঙ্কার কথাও মনে করিয়ে দিয়েছে আবহাওয়া অফিস।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















