নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩:১৪, ২ জুলাই ২০২১
আপডেট: ০০:১৬, ৩ জুলাই ২০২১
আপডেট: ০০:১৬, ৩ জুলাই ২০২১
ঢাকার পথে সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা
চীন থেকে বাণিজ্যিকভাবে ক্রয় করা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকার প্রথম চালান ঢাকার পথে রওনা দিয়েছে।
শুক্রবার (২ জুলাই) বাংলাদেশের চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন এ তথ্য জানান।
চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান জানান, চীন থেকে কেনা সিনোফার্মের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাত পৌনে ৯টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বেইজিং এয়ারপোর্ট থেকে রওনা দিয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টায় ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে আশা করা যায়।
এর আগে বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ ডোজ টিকা উপহার দিয়েছে চীন। প্রথম দফায় গত ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় ছয় লাখ ডোজ টিকা।
আইনিউজ/এসডিপি
আরও পড়ুন
জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
সর্বশেষ
জনপ্রিয়






















