নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৩:৫১, ৩ জুলাই ২০২১
চার ফ্লাইটে দেশে এলো ৪৫ লাখ ডোজ টিকা
কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি ফ্লাইটে দেশে এসেছে করোনাভাইরাস প্রতিরোধী ৪৫ লাখ ডোজ টিকা। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এসব টিকা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার রাতে দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি প্রায় ১৩ লাখ এবং চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আসে।
পরে শনিবার ভোর সাড়ে ৫টায় একটি এবং সকাল পৌনে ৯টায় আরেকটি ফ্লাইটে বাকি টিকা এসেছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন।
টিকার দুটি চালান বুঝে নেওয়ার পর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, টিকার সংকটে দেশে গণটিকাদান কর্মসূচিতে ছন্দপতন হয়েছিল। এসব টিকা আসায় গণটিকাদান কর্মসূচি আবারও গতি পাবে।
তিনি বলেন, টিকাদান কার্যক্রম আমরা জোরেশোরেই শুরু করেছিলাম। টিকা না পাওয়ায় মাঝখানে কিছুদিনের জন্য টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। এখন আমরা আনন্দের সাথে বলতে পারি, আগামীতে টিকার আর কোনো অভাব হবে না।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ঢাকায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে ৪০টি কেন্দ্রে। আর ফাইজারের টিকা দেওয়া হচ্ছে সাতটি কেন্দ্রে।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে দেশে গণটিকাদান শুরু হয়। কিন্তু টিকা সঙ্কট দেখা দিলে গত ২৫ এপ্রিল সে কর্মসূচি স্থগিত করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















