নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৭:৩৯, ৩ জুলাই ২০২১
শেষ হলো বাজেট অধিবেশন
শেষ হলো একাদশ জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শেষ হয়েছে। শনিবার সংবিধান অনুযায়ী অধিবেশন সমাপ্তি সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ঘোষণা পাঠ করে শোনানোর মাধ্যমে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্তির ঘোষণা দেন।
বাজেট অধিবেশন গত ২ জুন শুরু হয়ে আজ পর্যন্ত মোট ১২ কার্যদিবস চালানো হয়। সম্পূরকসহ বাজেটের উপর মোট ১৫ ঘণ্টা ৩২ মিনিট আলোচনা হয়েছে। এর ওপর আলোচনায় অংশ নেন ৮৫ জন সরকার ও বিরোধী দলের এমপি।
শেষ দিনে রেওয়াজ অনুযায়ী সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাপনী ভাষণ দেন। এছাড়া বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদেরও বক্তৃতা করেন।
অধিবেশন সমাপ্তির আগে ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় দেওয়া ভাষণের অডিও ভিডিও শোনানো ও প্রদর্শন করা হয়।
এ অধিবেশনে গত ৩ জুন অর্থ মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বর্তমান সরকারের এ মেয়াদের তৃতীয় বাজেট পেশ করেন। করোনা পরিস্থিতিতে বাজেট তৈরিতে মানুষের জীবন-জীবিকাকে গুরুত্ব দিয়ে ‘জীবন-জীবিকায় প্রাধান্য দিয়ে সুদৃঢ় আগামীর পথে বাংলাদেশ’ শ্লোগান শীর্ষক ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করা হয়। বৈশ্বিক মহামারি করোনা পরিস্থিতিতে গত বছর ১১ জুন অর্থমন্ত্রী ২০২০-২০২১ অর্থ বছরের বাজেট পেশ করেন।
এবারো বৈশ্বিক মহামারি করোনার সংক্রমণের (কোভিড-১৯) দুর্যোগের মধ্যেই অর্থনীতি পুনরুদ্ধারের লক্ষ্য ও প্রত্যাশাকে সামনে রেখে জীবন-জীবিকাকে প্রাধান্য দিয়ে বাজেট পেশ করা হয়।
বাজেট পাসসহ এ অধিবেশনে ৭টি সরকারি বিল পাস হয়। আইন প্রণয়ন সম্পর্কিত কার্যাবলী সম্পাদনের পাশাপাশি কার্য প্রণালী বিধির ৭১ বিধিতে ৪০টি নোটিশ পাওয়া যায়।
অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য সর্বমোট ৭৩টি প্রশ্ন পাওয়া যায়। এর মধ্যে তিনি ৩০টি প্রশ্নের উত্তর দেন। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তরদানের জন্য প্রাপ্ত মোট ১০৫৮টি প্রশ্নের মধ্যে ৭শ’টি প্রশ্নের জবাব দেওয়া হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















