ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:০২, ৩ জুলাই ২০২১
আপডেট: ২০:৫৩, ৩ জুলাই ২০২১

লকডাউনের তৃতীয় দিনে রাজধানীতে ‘অকারণে বের হয়ে’ গ্রেপ্তার ৬২১

এলিফ্যান্ট রোডে ডিএমপির তৎপরতা। ছবি: পিআইডি

এলিফ্যান্ট রোডে ডিএমপির তৎপরতা। ছবি: পিআইডি

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ চলছে। অকারণে বের হওয়ায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ তথ্য অনুযায়ী সড়ক পরিবহন আইন অনুসারে জরিমানা করা হয়েছে ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা। এছাড়া ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে এক লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়।

শনিবার (৩ জুলাই) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কঠোর বিধিনিষেধে ঘর থেকে বের হওয়ার কোনো যৌক্তিক কারণ দেখাতে পারেননি বলে এই ৬২১ জন গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। 

লকডাউনের তৃতীয় দিনে ফাঁকা নিউমার্কেট। ছবি: পিআইডি।

পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা জানায়, রাজধানীর তেজগাঁও, শাহবাগ, রমনা, মোহাম্মদপুর, মতিঝিল, মিরপুর, গুলশান থেকে গাড়িগুলোকে জরিমানা ও আটক করা হয়। আটকদের বিভিন্ন মেয়াদে সাজাও দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ডিএমপি সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের আজকে দিয়ে টানা তিনদিনে মোট ১৪৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জরিমানা করা হয়েছে মোট ২৯ লাখ ৩১ হাজার ১০০ টাকা।

এডিসি ইফতেখায়রুল ইসলাম বলেন, পুলিশ বিধিনিষেধ কার্যকর করতে সক্রিয় আছে। রাজধানীতে অপ্রয়োজনে মানুষজন খুব কমই বের হয়েছে। যারা বের হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ জানাতে না পারলে আটক করা হচ্ছে।

এদিকে অন্য দুই দিনের চেয়ে রাজধানীতে আজ মানুষের উপস্থিতি বেশি দেখা গেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি দেখা গেছে। তবে অলিগলি, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় বাজারের অবস্থা ছিলো আগের মতোই।

রাজধানীর বিভিন্ন চেকপোস্টে ডিএমপির সদস্যরা। 

এর আগে (৩০ জুন) বিকেলে কঠোর বিধিনিষেধ প্রতিপালনে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। একইদিন সকালে সংবাদ সম্মেলন ডেকে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, অকারণে কেউ ঘর থেকে বের হলে গ্রেপ্তার করা হবে। দণ্ডবিধির ২৬৯ ধারায় মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিনে রাজধানীতে গ্রেপ্তার হয় ৫৫০ জন, দ্বিতীয় দিনে ৩২০ জন ও আজ তৃতীয় দিনে সর্বশেষ তথ্য অনুযায়ী ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের সর্বশেষ আপডেট:

গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ২৮৭টি নমুনা পরীক্ষায় ৬ হাজার ২১৪ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৯ লাখ ৩৬ হাজার ২৫৬ জন। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৬ লাখ ৯৩ হাজার ৬৮১টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৩ দশমিক ৯৯ শতাংশ।

গত এক দিনে করোনাভাইরাসে মারা গেছেন আরও ১৩৪ জন, যা মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড। এ নিয়ে টানা সাত দিন দেশে শতাধিক মৃত্যু হলো করোনায়। বিস্তারিত...

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়