আপডেট: ০৪:২৯, ৯ সেপ্টেম্বর ২০১৯
ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন রাফায়েল নাদাল
স্পোর্টস ডেস্ক: দানিল মেদভেদেভের বিপক্ষে জিতে ইউএস ওপেনের শিরোপা জিতে নিলেন রাফায়েল নাদাল। রবিবারের এই শিরোপা লড়াইয়ে প্রথমবারের মতো একতরফা ফেভারিট ছিলেন এই স্প্যানিশ তারকা।
খেলার প্রথম দুই সেট জিতে অনায়াস জয়ের সম্ভাবনাই জাগিয়েছিলেন তিনি। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান মেদভেদেভ। অবিশ্বাস্যভাবে জিতে নেন পরের দুই সেট। শেষ পর্যন্ত অবশ্য টেনিস ইতিহাসের অন্যতম অঘটনের জন্ম দিতে পারেননি। ক্যারিয়ারের ১৯তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা উঁচিয়ে ধরেন নাদাল।
চার ঘণ্টা ৫০ মিনিটের রোমাঞ্চকর লড়াইয়ে ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে জয় নিশ্চিত করেন দ্বিতীয় বাছাই হিসেবে টুর্নামেন্ট শুরু করা নাদাল।
আর এর মধ্য দিয়েই ২০ বারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন রজার ফেদেরারকে ছোঁয়ার আরও কাছে পৌঁছে গেলেন ৩৩ বছর বয়সী নাদাল।
আইনিউজ/এইচএ
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























