নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৩৬, ৩ জুলাই ২০২১
শত দুর্যোগেও বাংলাদেশকে কারও কাছে হাত পাততে হয় না: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। (ফাইল ছবি)
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিদেশি সাহায্যের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয়, বরং আত্মনির্ভরশীল। একসময় দুর্যোগ হলেই বাংলাদেশকে অন্যের কাছে হাত পাততে হতো। কিন্তু এখন শত প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও বাংলাদেশকে পৃথিবীর কারও কাছে হাত পাততে হয় না।
মন্ত্রী আজ শনিবার (৩ জুলাই) তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত ‘ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপলব্ধি করেছিলেন, ভিক্ষুকের জাতির কোনো সম্মান থাকে না। সারা পৃথিবীতে মাথা উঁচু করে, সম্মান নিয়ে চলতে হলে স্বনির্ভর হতে হবে। তাই স্বাধীনতার পরপরই তিনি বাংলাদেশকে সব দিক দিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। আজকে খুবই আনন্দের বিষয় যে, তাঁর সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা ও বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ সর্বক্ষেত্রে মাথা তুলে দাঁড়িয়েছে। শুধু দেশের উন্নয়ন কার্যক্রম পরিচালনা নয়, বরং প্রাকৃতিক দুর্যোগেও বাংলাদেশকে এখন আর কারো কাছে হাত পাততে হয় না। কারও সাহায্যের ওপর নির্ভরশীল হতে হয় না। বরং বাংলাদেশ আজ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য, বিশ্বের রোল মডেল।
ধনবাড়ী উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে উপজেলা প্রশাসন ১০ জন ভিক্ষুককে ২টি দোকান নির্মাণ করে দিয়েছে। এ দোকান থেকে প্রাপ্ত ভাড়া ভিক্ষুকগণ নিজেরা ব্যয় করবেন। এতে করে তাদেরকে আর ভিক্ষা করে জীবিকানির্বাহ করতে হবে না।
অনুষ্ঠানে টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ আতাউল গণি, ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, উপজেলা নির্বাহী অফিসার শেখ শামছুল আরেফীন এবং স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
আইনিউজ/এসডি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















