ঢাকা, শনিবার ০৮ আগস্ট ২০২৬,   শ্রাবণ ২৪ ১৪৩৩

প্রকাশিত: ০৪:২৭, ৯ সেপ্টেম্বর ২০১৯
আপডেট: ০৪:২৭, ৯ সেপ্টেম্বর ২০১৯

এসএমএস দেখেও উত্তর দেননি, কপাল পুড়ল স্বামীর

বিশ্বজুড়ে প্রতিদিনই ঘটছে অসংখ্য বিবাহ বিচ্ছেদের ঘটনা। পারিবারিক দ্বন্দ্ব, সামাজিক সমস্যা, ব্যক্তিজীবনে অশান্তির মতো নানা কারণে ভাঙছে বৈবাহিক সম্পর্ক। উদ্ভট নানা কারণেও ঘটছে বিচ্ছেদ। সম্প্রতি তাইওয়ানে তুচ্ছ কারণে ভাঙলো এক সংসার।

সংবাদমাধ্যম লিবার্টি টাইমস এক প্রতিবেদনে জানায়, জরুরি প্রয়োজনে এক নারী তার স্বামীকে বহুবার মুঠোফোনে ম্যাসেজ দেন। কিন্তু স্বামী মেসেজগুলো দেখেও কোনো উত্তর দেননি।

এক পর্যায়ে স্বামীর মন গলাতে হাসপাতালে আছেন বলেও ম্যাসেজ দেন। ওই ম্যাসেজে স্ত্রী লেখেন, ‘হাব্বি, আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করে এখন আইসিইউতে আছি। আমি হাসপাতালের বিছানায়।’

এই ম্যাসেজের পরও মন গলেনি স্বামীর। কোনো উত্তর দেননি। এদিকে ম্যাসেজগুলোর সিন অপশন দেখাছিলেন তার স্ত্রী। ব্যস! স্বামীর এত অবহেলা মানতে পারেননি। আর বিবাহ বিচ্ছেদের আবেদন করে বসেন স্ত্রী।

আর সিঞ্চু ডিসট্রিক্ট আদালতের বিচারক ওই আবেদনের পক্ষে রায়ও দিয়েছেন। ওই নারীর আবেদনকে যথাযথ মনে করে বিবাহ বিচ্ছেদ কার্যকর করেন আদালত।

আইনিউজ/এসবি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়