ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৫, ৪ জুলাই ২০২১
আপডেট: ১৬:২২, ৪ জুলাই ২০২১

করোনা রোগীদের অক্সিজেন কন্সেন্ট্রেটর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম

করোনা সংক্রমিত রোগীদের অক্সিজেন সরবরাহের জন্য রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে অক্সিজেন কন্সেন্ট্রেটর পাঠিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

শনিবার রাতে রাজশাহীর ৪টি উপজেলা, নাটোরের দুটি উপজেলা, পাবনার ঈশ্বরদী উপজেলা ও রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জন্য এসব অক্সিজেন কন্সেন্ট্রেটর সরবরাহ করা হয়।

বিষয়টি নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

প্রতিমন্ত্রী লিখেছেন, আজকে রাতে পুঠিয়া, দুর্গাপুর, চারঘাট, বাঘা, লালপুর, বাগাতিপাড়া, ঈশ্বরদীর জন্য ৪টি করে এবং রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা রোগীদের জন্য মোট ৪০টি অক্সিজেন কন্সেন্ট্রেটর পাঠিয়েছি। এর মধ্যে ২৫টি আমার মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের সহযোগিতায় এবং ১৫টি আমার বন্ধু নাজিম ভাইয়ের জনকল্যাণমুখী পান্ডুগড়-হাসিনা ফাউন্ডেশনের সহযোগিতায়। আমি চেষ্টা করছি জেলার অন্যান্য হাসপাতালগুলোতেও এই যন্ত্র সরবরাহের।

তিনি আরো বলেন, রাজশাহী জেলার সকল উপজেলার ইউনিয়নগুলোতে এবং ওয়ার্ড পর্যায়ে 'পালস অক্সিমিটার' ক্রয় করার জন্য গত শনিবার এক বৈঠক থেকে আমরা নির্দেশনা দিয়েছি (চারঘাট ও বাঘায় ইতোমধ্যে সরবরাহ করা হয়েছে) এবং দুইবার পরীক্ষার পর অক্সিজেন লেভেল ৯২ শতাংশে নেমে এলে দ্রুত উপজেলা হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জনের মাধ্যমে উপজেলাগুলোতে করোনা আক্রান্তদের এই কন্সেন্ট্রেটর ব্যবহার করে চিকিৎসা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়