নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৬:২১, ৪ জুলাই ২০২১
লকডাউনের চতুর্থ দিন: রাজধানীতে দুপুর পর্যন্ত গ্রেফতার ৪২৯ জন
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে দেশব্যাপী চলছে সর্বাত্মক লকডাউন। বিধিনিষেধের চতুর্থ দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হয়েছেন ৪২৯ জন।
এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩০৯টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ৮ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা।
রোববার (৪ জুলাই) লকডাউনের চতুর্থ দিনের অভিযানে এসব ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয় ডিএমপির আটটি বিভাগ।
আরও জানা যায়, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১১৩ জনকে ১১ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, চলতি লকডাউনের প্রথম ৩ দিনে রাজধানীতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় প্রথম দিন ৫৫০ ও দ্বিতীয় দিন ৩২০, তৃতীয় দিনে ৬২১ জনকে গ্রেফতার করে পুলিশ। তাছাড়া, র্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দেশব্যাপী বৃহস্পতিবার ১৮২ জনকে ১ লাখ ৩২ হাজার ৩৯৫ টাকা, শুক্রবার ২১৩ জনকে ২ লাখ ১৫ হাজার ৫৪০ টাকা এবং শনিবার ২৭৭ জনকে ১ লাখ ৯৮ হাজার ১৭৫ টাকা জরিমানা করা হয়।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















