ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ৪ জুলাই ২০২১
আপডেট: ১৬:২০, ৪ জুলাই ২০২১

মোদি-মমতার জন্য আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মৌসুমি ফল আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে উপহারের আমের প্যাকেট ভারতে নিযুক্ত কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদেরের কাছে হস্তান্তর করা হয়। সকালে সড়কপথে বেনাপোল স্থলবন্দরে উপহারের আম পৌঁছে যায়। উপহারসামগ্রীর মধ্যে ছিল হাড়িভাঙা জাতের দুই হাজার ৬০০ কেজি আম।  

এর আগে বেনাপোল স্থলবন্দর দিয়ে রোববার আম পাঠানোর ব্যাপারে শুক্রবার (২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের (রাষ্ট্রাচার অনুবিভাগ, সফর শাখা-২) সহকারী সচিব মো. জাবের হায়দার স্বাক্ষরিত একটি চিঠিতে জানানো হয়।

চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

উপহার হস্তান্তরের সময় সেখানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা, নাভারন সার্কেল এএসপি জুয়েল ইমরান, বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবীর তরফদার, কাস্টমসের ডিসি অনুপম চাকমাসহ আরও অনেকে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়