ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৩, ৪ জুলাই ২০২১
আপডেট: ২২:১১, ৪ জুলাই ২০২১

ভারত থেকে দেশে আসা যাবে সপ্তাহে তিনদিন

ভারতে অবস্থানরত বাংলাদেশিরা সপ্তাহে তিনদিন সরকার অনুমোদিত নির্দিষ্ট কিছু স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি জানিয়েছেন, ‘প্রতি সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার বেনাপোল, বুড়িমারী, আখাউড়া, হিলি, দর্শনা, সোনামসজিদ বন্দর দিয়ে তারা দেশে ফেরার সুযোগ পাবেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আগামী ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।’ 

তিনি বলেন, বাংলাদেশের বহু সংখ্যক নাগরিক চিকিৎসা অথবা অন্যান্য কারণে ভারতসহ বিভিন্ন দেশে ভ্রমণ করে থাকেন। ভারতে ভ্রমণকারীদের মধ্যে অনেকেই স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। তারা সরকারের যে সমস্ত নিয়মকানুন আছে, সেগুলোও প্রতিপালন করেন।

নাজমুল ইসলাম বলেন, কলকাতায় বাংলাদেশের উপহাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে (বেনাপোল, আখাউড়া, হিলি, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত) সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

তিনি জানান, বিমানবন্দর, স্থলবন্দর, সমুদ্রবন্দর এবং রেলস্টেশন দিয়ে গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৯৯৭ জন যাত্রী বাংলাদেশ প্রবেশ করেছে। তাদের প্রত্যেককেই আমরা স্ক্রিনিং করেছি। গত বছর থেকে এ পর্যন্ত ৬৭ হাজার ৬৮৭ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়