ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩১, ৪ জুলাই ২০২১
আপডেট: ২২:২১, ৪ জুলাই ২০২১

দশ দিনে করোনায় আক্রান্ত ৬১৩ পুলিশ সদস্য

দেশে করোনাভাইরাস পরিস্থিতির অবনতি ঘটেছে। আক্রান্তের সাথে পাল্লা দিয়ে বেড়ে চলেছে ভাইরাসটি দ্বারা মৃতের সংখ্যা। একই সাথে সম্মুখযোদ্ধা হিসেবে পরিচিত পুলিশ সদস্যরাও হচ্ছেন আক্রান্ত। 

রোববার (৪ জুলাই) পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, গত ১০ দিনে ৬১৩ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রতিদিন গড়ে ৬১.৩ জন করে পুলিশ করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত করোনায় বিভিন্ন ইউনিট মিলিয়ে ৯৮ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। 

পুলিশ সদর দফতর জানায়, গত বছর থেকে শুরু হওয়ায় করোনায় এখন পর্যন্ত ২২ হাজার ৩০৮ জন পুলিশ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৯০ জন। এছাড়া বর্তমানে এক হাজার ২০ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। 

অন্যদিকে ২০২০ সালের মার্চ থেকে শুরু হওয়ায় করোনা মহামারিতে এখন পর্যন্ত ৯৮ জন পুলিশ মারা গেছেন।

এর আগে গত ২৪ জুন পুলিশ সদর দফতরের এক তথ্য অনুযায়ী, গত মে মাসে সারা দেশে ২৩১ জন পুলিশ করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু জুন মাসের ২৪ তারিখ পর্যন্ত এই সংখ্যা তিন গুণ বেড়ে দাঁড়ায় ৭০৫ জনে। 

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়