ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৫৪, ৪ জুলাই ২০২১
আপডেট: ২২:২২, ৪ জুলাই ২০২১

দেশে অক্সিজেন সংকট নেই: স্বাস্থ্য অধিদফতর

সারাদেশে এই মুহূর্তে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।

তিনি জানিয়েছেন, দেশে প্রতিদিন যে পরিমাণ অক্সিজেনের চাহিদা রয়েছে, তার চেয়ে বেশি উৎপাদন হয়। এমনকি এই মুহূর্তে দেশে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন সরবরাহ রয়েছে।

রোববার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত করোনা বিষয়ক বুলেটিনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, দেশে সামগ্রিকভাবে অক্সিজেন সরবরাহের কোনো সংকট নেই। এমনকি উৎপাদনেরও কোনো সংকট নেই। দেশে যারা অক্সিজেন উৎপাদন করেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমরা প্রতিনিয়ত বৈঠক করছি। প্রতিদিনই তাদেরকে আমরা আমাদের চাহিদা জানিয়ে দিচ্ছি। কাজেই এই মুহূর্তে অক্সিজেনের কোনো সংকট নেই। কিন্তু রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটি আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

অক্সিজেনের সংকটে হাসপাতালে রোগীর মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত চলছে। ফলাফল হাতে পেলে সুনির্দিষ্টভাবে অভিযোগ সত্যি কিনা তা বলা যাবে।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পুনঃআহ্বান জানিয়ে বলেন, তারা প্রতি মুহূর্তে অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রয়োজনের চেয়ে বেশি অক্সিজেন মজুত রাখছেন।

এ মুহূর্তে সংকট না থাকলে রোগীর সংখ্যা অব্যাহতভাবে বৃদ্ধি পেলে চাহিদা পূরণ করা কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ানোর আশঙ্কা ব্যক্ত করেন।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়