আপডেট: ০৬:৫৪, ৯ সেপ্টেম্বর ২০১৯
গুনে গুনে ঘুষ নেয়া সেই সাব-রেজিস্ট্রার বরখাস্ত হচ্ছেন
গুনে গুনে ঘুষের টাকা নেয়া সিরাজগঞ্জের শাহজাদপুরের সেই উপজেলা সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসকে বরখাস্ত করা হচ্ছে। অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগে সুব্রত কুমার দাসসহ চারজনকে সাময়িক বরখাস্তের (সাসপেন্ড) সুপারিশ করা হয়েছে।
অন্যরা হলেন- ওই অফিসের মহরার আবদুস সালাম, নকলনবিশ সুমন আহম্মেদ ও দৈনিক মজুরি চুক্তির উমেদার (অফিস সহায়ক) আনিছুর রহমান।
এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুনে গুনে ঘুষের টাকা নেয়ার ভিডিও ভাইরাল হয়। আইনিউজ এ বিষয়ে খবর প্রকাশ করে।
পরে ঘুষের টাকা গুনে গুনে নেয়ার ভিডিও ভাইরাল, ভুক্তভোগীর লিখিত অভিযোগ এবং গণমাধ্যমে এসবের সংবাদ দেখে জেলা রেজিস্ট্রার গত ২৮ আগস্ট এর তদন্ত শুরু করেন।
জমিদাতা ও দলিল গ্রহীতাদের সমস্যায় ফেলে অবাধে ঘুষ বাণিজ্য, দালাল চক্রের দৌরাত্ম্য বৃদ্ধিতে সহায়তা, জমির প্রকৃত মূল্য কম দেখিয়ে রাজস্ব ফাঁকি, অসাধু দলিল লেখকের সঙ্গে ঘুষের টাকা ভাগবাটোয়ারা, ঊর্ধ্বতনদের অনুমতি ছাড়া দলিল সম্পাদন বন্ধ রেখে সরকারি অফিসে সংবাদ সম্মেলন ও সরকারি গাছ বিক্রির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তে এসব অভিযোগের সত্যতা ও প্রমাণ মেলায় সাময়িক বরখাস্তসহ তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করা হয়েছে।
আরো পড়ুন>গুনে গুনে ঘুষ নেন সাব-রেজিস্ট্রার সুব্রত কুমারগত আট কর্মদিবসের তদন্তে সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসসহ কর্মচারীরা অভিযুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে জেলা রেজিস্ট্রার এ ধরনের সুপারিশ করেন। সুপারিশসহ তদন্ত প্রতিবেদন রোববার ঢাকায় ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রার (আইজিআর) কার্যালয়ে পাঠানো হয়েছে।
জেলা রেজিস্ট্রার আবুল কালাম মো. মঞ্জুরুল ইসলাম তদন্ত প্রতিবেদন পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাসসহ চারজনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণে আইজিআর কার্যালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। আইজিআর কার্যালয়ে সোমবার সশরীরে আমাকেও হাজির হতে বলা হয়েছে। হয়তো চূড়ান্ত কোনো নির্দেশনাও দেয়া হতে পারে।
আইনিউজ/এসবি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
























