ঢাকা, শুক্রবার ২১ আগস্ট ২০২৬,   ভাদ্র ৬ ১৪৩৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ৪ জুলাই ২০২১
আপডেট: ২২:৪৭, ৪ জুলাই ২০২১

বন্যা মোকাবেলায় সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে: প্রতিমন্ত্রী জাহিদ

ফাইল ছবি

ফাইল ছবি

‘বন্যাসহ যেকোনো দুর্যোগ মোকাবেলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। স্কুল-কলেজ, হাট-বাজারসহ নদীভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক মনিটরিং ও যথাযথ নির্দেশনা প্রদান করা হচ্ছে।'

আজ রোববার (৪ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের নিজ অফিসকক্ষে এ সংক্রান্ত এক বৈঠক শেষে পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এসব কথা বলেন। এ সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী জানান, ‘অনিয়ম রোধে জরুরি বাঁধ মেরামতের কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। করোনার মাঝেও সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবেলায় দিনরাত কাজ করছেন।'

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ
জনপ্রিয়