নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২২:৫০, ৪ জুলাই ২০২১
সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে চলমান কঠোর বিধিনিষেধ বা সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর পরামর্শ দিয়েছে করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গত ১ জুলাই থেকে শুরু হওয়া লকডাউন শেষ হবে ৭ জুলাইয়ের মধ্যরাতে।
করোনাসংক্রান্ত কারিগরি পরামর্শক কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ রোববার গণমাধ্যমকে বলেন, আমরা শুরু থেকেই বলে আসছি, অন্তত দুই সপ্তাহ পুরোপুরি লকডাউন থাকা উচিত। বিজ্ঞানসম্মতভাবে সেটাই করা উচিত।
তিনি বলেন, সাতদিন তো সরকার দিয়েছিল, সেটা ৭ জুলাই শেষ হবে। জাতীয় কারিগরি পরামর্শক কমিটি যে পরামর্শ দিয়েছে তাতে এটা (লকডাউন) দুই সপ্তাহ লাগবে; না হয়তো কাজ হবে না। আমরা এখনও মনে করি, এটা আরও এক সপ্তাহ বাড়ানো প্রয়োজন।
এদিকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ছে কি না, জানতে চাইলে মন্ত্রিপরিষদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন, এখনো হাতে সময় আছে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ৬ জুলাই এ বিষয়ে জানা যাবে।
এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা দেশে ১৪ দিনের পূর্ণ শাটডাউনের সুপারিশ করে করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
পরে সরকারের পক্ষ থেকে বলা হয় পরামর্শক কমিটি সুপারিশ বিবেচনা করবে। এরপর সাত দিনের বিধিনিষেধ আরোপ করে সরকার।
আইনিউজ/এসডিপি
- বেইলি রোডে আগুন : ৩ জন আটক
- এই নৌকা নূহ নবীর নৌকা: সিলেটে প্রধানমন্ত্রী
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক






















